শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বিয়ে থেকে ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতের প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে—কোনো সূত্র সাত, আবার কোনো সূত্র এগারো জনের কথা বলছে।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান শেষে পরিবার ও নিকটাত্মীয়দের নিয়ে একটি মাইক্রোবাসে কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন যাত্রীরা। পথে শিকলবাহা চৌমুহনীতে পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়, যাতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ফেরদৌস আলম (৫৫) ও তার ভাগ্নি মিমতাহ (১৭)। গুরুতর আহত অবস্থায় বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিমতাহর ভাই নিয়াজ মোর্শেদ (২২) ও মাইক্রোবাসচালক মো. মুন্নার মৃত্যু হয়। নিহত সবাই কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিয়ে থেকে ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

আপডেট সময় ১২:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬