শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের পৌরসভার লাইসেন্স দেওয়ার কথা বলে চালক-মালিকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে বাঁধন ফ্যাক্স দোকানের সামনে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার বড়টিকরি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) ও পৌর শহরের বাসিন্দা ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আসতুল সরকারের ছেলে আলম হোসেন (৫৬)।

মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পোস্ট অফিস মসজিদের গলিতে আতর-টুপির দোকানের মালিক বেলাল হোসেন খন্দকারের শ্বশুর ফারুক সরদার ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় ভ্যানচালক ফারুক সরদারের কাছ থেকে লাইসেন্সের কথা বলে ৭০০ টাকা দাবি করেন রবিউল ইসলাম। বিষয়টি নিয়ে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আলম হোসেনের কাছ থেকে অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স নিয়ে বিক্রির কথা জানান। পরে আলম হোসেন ঘটনাস্থলে এলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকেই অটো চার্জার ভ্যান/রিক্সার লাইসেন্স বিক্রির নামে ৬০০/৭০০ টাকা গ্রহন করে আসছে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলম হোসেন। এবং তার সাথে জড়িত রয়েছে আরও ৪-৫ জন কিছু স্থানীয় রাজনৈতিক নেতা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অনুমোদনবিহীন লাইসেন্স, মালিক লাইসেন্সের ৭টি বহি ও চালক লাইসেন্সের ৭টি বহি জব্দ করে। এ ঘটনায় বেলাল হোসেন খন্দকার বাদী হয়ে আদমদীঘি থানায় আটক দুজনসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২

আপডেট সময় ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬