শিরোনাম :
পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সাতদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার নৌ-পুলিশের ঢাকা জোনের সহকারি পুলিশ সুপার মাসুম সরদার এই আবেদন করেছে।

আবেদনে পুলিশ উল্লেখ করেছে, তাহসিফ সাউরির মোবাইল কললিস্ট পর্যালোচনায় তদন্তে ওই নারীর সাথে একাধিকবার কথা বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে ওই নারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও এই আবেদনে নৌ-পুলিশ উল্লেখ করেছে।

ঘটনার মূল রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ করা, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেফতার ও শনাক্ত করার লক্ষ্যে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড চাওয়ার কারণ সম্পর্কে আবেদনে পুলিশ উল্লেখ করেছে।

এছাড়াও আলামত উদ্ধার, আসামিদের বক্তব্য ক্রসচেক করা এবং বক্তব্যের সঠিকতা যাচাই করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আবেদনে বলা হয়েছে।

এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এবং এই আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলেও উল্লেখ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার

আপডেট সময় ০৫:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬