শিরোনাম :
৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
রংপুরে ৩২ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রংপুর জেলার ডিবি’র একটি দল তাদের আটক করেন।  গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো তল্লাশি করে অটোচালকবেশী মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-মৃত লিয়াকত আলী, মাতা-মৃত শরিফা বেওয়া, সাং-খলিফার বাজার (আজহাট টারী), থানা-গংগাচড়া, জেলা-রংপুর এর দেখানো মতে তার বসার সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে ৩২ (বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় অটো  জব্দ করেন। জব্দকৃত আলামতসহ অভিযুক্ত অটোচালককে আটক করে গংগাচড়া থানায় এসে মামলার এজাহার দায়ের করেন।
অপরদিকে একই ঘটনাস্থলে আজ সকাল  ১০.৩০ ঘটিকায় রংপুর জেলার ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো আটক করে অটোর ভিতরে থাকা যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম (২৪), পিতা-ডাবলু ওরফে ডিবলু, সাং-অনন্তবালা দক্ষিণপাড়া (মহাস্থানগড় যাদুঘরের সামনে), ইউপি-রায়নগর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর দেহ ও তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে লাল রংয়ের প্রিন্টের শার্ট দিয়ে মোড়ানো অবস্থায় সাদা রংয়ের পলিথিনে দুই পোটলার প্রতি পোটলায় এক কেজি করে মোট ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত আলামতসহ অভিযুক্ত অটোচালককে আটক করে গংগাচড়া থানায় এসে মামলার এজাহার দায়ের করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
রংপুরে ৩২ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রংপুর জেলার ডিবি’র একটি দল তাদের আটক করেন।  গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো তল্লাশি করে অটোচালকবেশী মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-মৃত লিয়াকত আলী, মাতা-মৃত শরিফা বেওয়া, সাং-খলিফার বাজার (আজহাট টারী), থানা-গংগাচড়া, জেলা-রংপুর এর দেখানো মতে তার বসার সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে ৩২ (বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় অটো  জব্দ করেন। জব্দকৃত আলামতসহ অভিযুক্ত অটোচালককে আটক করে গংগাচড়া থানায় এসে মামলার এজাহার দায়ের করেন।
অপরদিকে একই ঘটনাস্থলে আজ সকাল  ১০.৩০ ঘটিকায় রংপুর জেলার ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো আটক করে অটোর ভিতরে থাকা যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম (২৪), পিতা-ডাবলু ওরফে ডিবলু, সাং-অনন্তবালা দক্ষিণপাড়া (মহাস্থানগড় যাদুঘরের সামনে), ইউপি-রায়নগর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর দেহ ও তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে লাল রংয়ের প্রিন্টের শার্ট দিয়ে মোড়ানো অবস্থায় সাদা রংয়ের পলিথিনে দুই পোটলার প্রতি পোটলায় এক কেজি করে মোট ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত আলামতসহ অভিযুক্ত অটোচালককে আটক করে গংগাচড়া থানায় এসে মামলার এজাহার দায়ের করেন।
আরো পড়ুন : রাণীশংকৈলে আগুন পুড়ে কৃষকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

Share this news as a Photo Card