শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক এসএমই পণ্য মেলার উদ্বোধনে ৯ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর পুরস্কার বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি

ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান

ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে দল নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বাদ পড়ার আশঙ্কায় আছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। শনিবার পর্যন্ত বিসিবি থেকে তাঁদের কোনো বার্তা দেওয়া হয়নি। ওয়ানডে দলে থাকবেন কি না, তা-ও তাঁরা জানেন না। দল ঘোষণার অপেক্ষায় আছেন এই তিন সিনিয়র।

ত্রিদেশীয় সিরিজে রান পাওয়া পারভেজ হোসেন ইমনকে ওয়ানডে দলে রাখা হচ্ছে। মিডলঅর্ডারে ডাক পাচ্ছেন ইয়াসির আলী রাব্বি। দুজনই এখন কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে খেলছেন। সেখান থেকে সাইফ হাসান ও সাইফউদ্দিনেরও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

টেস্ট দল থেকে ওয়ানডে দলে আসতে পারেন জাকের আলী। ২০২৫ সালে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটিং ছন্দ হারিয়ে একসময় বাদ পড়লেও সম্প্রতি টেস্ট দলে বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকায় তাঁর প্রস্তুতি আগেই হয়ে গেছে। এ ছাড়া সাব্বির রহমান ও ইরফান শুক্কুরকে জাতীয় দলের পুলের জন্য প্রস্তুত করা হচ্ছে। সম্প্রতি ‘এ’ দলের সফরে নিয়মিত খেলছেন তাঁরা। সাব্বির সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে। আর ইরফান কখনও জাতীয় দলের পুলে ছিলেন না।

বোলিং বিভাগে ঢাকা থেকে স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন দক্ষিণ আফ্রিকায় যাবেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুবাই থেকে বিমানে উঠবেন। বাকিরা আগে থেকেই দক্ষিণ আফ্রিকায় আছেন। কনুইয়ের ব্যথায় হাসান মাহমুদ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় পেস আক্রমণের ভারসাম্য নষ্ট হয়েছে। ওয়ানডে সিরিজের জন্য চারজন পেসার থাকবেন। পাঁচজন নেওয়া হলে খালেদ আহমেদ ও এবাদত হোসেনের একজনকে বেছে নেওয়া হতে পারে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দল গোছানোর কথা মাথায় রেখে উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দিতে চান নীতিনির্ধারকেরা। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে ১ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ খেলতে ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন তানভীর ইসলামরা। তবে শনিবার পর্যন্ত দল ঘোষণা হয়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান

আপডেট সময় ০৪:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬