শিরোনাম :
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক এসএমই পণ্য মেলার উদ্বোধনে ৯ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর পুরস্কার

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ষোল বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমে শিশুদের অবাধ বিচরণ নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ আসে।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশটি দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। জনস্বার্থে আবেদনটি দায়ের করেছিলেন তিনি নিজেই।

আদালত নির্দেশ দিয়েছেন, সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে। এই নির্দেশ পালনের দায়িত্ব টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের।

একই সঙ্গে রুল জারি করেছেন আদালত। রুলে জানতে চাওয়া হয়েছে, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না। নীতিমালা প্রণয়ন এবং শিশুদের ওপর এসব মাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছেন আদালত। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

আবেদনকারীর বক্তব্য

ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে প্রভাবিত হচ্ছে তারা। অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার লক্ষণ দেখা যাচ্ছে, যা শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।

রিটে উল্লিখিত গবেষণা

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি (৮৩ শতাংশ) দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে থাকে, যা বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিক সুপারিশের সীমা ছাড়িয়ে গেছে। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস মিলিয়ে অংশগ্রহণকারী শিশুরা দিনে গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশের প্রায়ই মাথাব্যথা হয়। দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, অথচ সুস্থ বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে এ বয়সীদের ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। অংশগ্রহণকারীদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, আর অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারীদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বিশ্ব এন্টি মাইক্রোরিয়াল রেজিস্টেস (AMR) সপ্তাহ উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এসএমই পণ্য মেলার উদ্বোধনে ৯ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর পুরস্কার

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬