শিরোনাম :
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরোতে দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান? ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায়

দেশে মাদক ঢোকার পথ হিসেবে ২১টি জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে আসছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ নানা ধরনের মাদক। তবে চোরাচালানকারীরা শুধু স্থলপথে আটকে নেই। সুন্দরবনের নদীপথ আর বঙ্গোপসাগরও তাঁরা কাজে লাগাচ্ছেন।

বিজিবি ও কোস্টগার্ডের আলাদা দুটি প্রতিবেদনে এসব পথের তথ্য উঠে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। ওই বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও নিজেদের প্রতিবেদন জমা দেয়। তিন সংস্থার প্রতিবেদনে সীমান্ত ও জলপথে মাদক চোরাচালানের একটি চিত্র ফুটে উঠেছে।

স্থলসীমান্তের ঝুঁকি

বিজিবির প্রতিবেদন বলছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য বেশ স্পর্শকাতর। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নানা ধরনের মাদক দেশে ঢুকছে। দেশের দক্ষিণ-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব সীমান্ত এর আওতায় পড়ছে।

এলাকাভেদে ঝুঁকির ধরনও আলাদা:

কক্সবাজার ও বান্দরবানে ২৫টি রুট ঝুঁকিপূর্ণ। এসব পথে মূলত ইয়াবা, আইস ও আফিম আসে।
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ৩৯টি স্থান চিহ্নিত হয়েছে। এসব এলাকা দিয়ে ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ পাচার হয়।
যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ২২টি রুট ঝুঁকিপূর্ণ। এখানে ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ আসে।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে ২০টি এলাকা ঝুঁকির তালিকায় আছে। এসব পথে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাবলেট ঢোকে।

বিজিবি জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তারা ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। একই সময়ে জব্দ হয়েছে ৩২ কেজি আইস, ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল ও ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ। গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৭৭ জন।

নদী ও সাগরপথের চিত্র

কোস্টগার্ডের প্রতিবেদনে উঠে এসেছে, স্থলসীমান্তের পাশাপাশি নদী ও সমুদ্রপথও মাদক আনার কাজে লাগছে। মিয়ানমার সীমান্ত-ঘেঁষা কক্সবাজারকে সেখানে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে ইয়াবা ও আইস ঢোকে। দক্ষিণ-পূর্ব সীমান্তের স্থানীয় জেলেদের একটি অংশ মাছ ধরার নৌকায় সিমেন্ট, সার ও খাদ্যসামগ্রী নিয়ে মিয়ানমারে যায়। ফেরার পথে তাঁরা ইয়াবা ও আইস নিয়ে আসেন।

সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের ভেতরের নদীপথ দিয়ে ফেনসিডিল ও গাঁজা ঢোকার তথ্যও পেয়েছে কোস্টগার্ড। তাদের ভাষ্য, সংঘবদ্ধ চক্র মাছ ধরার ট্রলার, পণ্যবাহী নৌযান ও স্থানীয় সহযোগীদের মাধ্যমে মাদক আনা-নেওয়া ও সরবরাহ করে।

কোন মাদক আসে কোথা থেকে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনেও সীমান্তবর্তী জেলাগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। এর সঙ্গে মাদকের উৎস নিয়েও তথ্য আছে।

মিয়ানমারের মংডু, নাইখোংদিয়া, সিতারগোলা, সিত্তে ও আল লে থান খেয়া অঞ্চল থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা আসে। ২০২০ সাল থেকে দেশটি থেকে ক্রিস্টাল মেথ ঢোকার তথ্যও আছে।
গাঁজার উৎস হিসেবে ভারতের আসাম, করিমগঞ্জ, কোচবিহার ও আগরতলাসংলগ্ন সীমান্ত অঞ্চলের কথা বলা হয়েছে।
হেরোইনের বেশির ভাগ আসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে পপি চাষ কমায় মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে তা বাড়ার তথ্য মিলেছে। এর ফলে টেকনাফ সীমান্ত দিয়ে হেরোইন চোরাচালান বেড়েছে।

নজরদারি ও সমন্বিত অভিযানের সুপারিশ

সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছে তিন সংস্থাই। বিজিবি টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ব্যবহারের কথা বলেছে। কোস্টগার্ড চেয়েছে উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় টহল বাড়াতে, আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান বাড়াতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরবরাহ কমাতে অভিযান, মামলা ও গ্রেপ্তারের পাশাপাশি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে।

১৫ নভেম্বরের ওই বৈঠকে সংসদীয় কমিটি মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। মাদকের সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের কথাও বলেছে কমিটি। এ কাজে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একসঙ্গে কাজ করতে বলা হয়েছে।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, মাদক ঢোকার জায়গাগুলো নির্দিষ্ট করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মাদক প্রতিরোধের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায়

আপডেট সময় ০২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬