শিরোনাম :
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরোতে দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান? ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ

শ্রমিক অসন্তোষ, উৎপাদনে বিঘ্ন আর ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশের একটি বড় অংশ অন্য দেশে সরিয়ে নিচ্ছে বিশ্বের নামী ব্র্যান্ডগুলো। এতে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে প্রতিবেশী ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও বাড়ছে ক্রয়াদেশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরে গেছে। তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, এ মাসের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ গেছে অন্য এশীয় উৎপাদনকেন্দ্রে। এর বেশির ভাগই পেয়েছে ভারত।

অর্থনীতির মূল ভিত্তিতে চাপ

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাত। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। উৎপাদন খাতের কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশও এই শিল্পের সঙ্গে যুক্ত। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাবে, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা কম খরচে পোশাক তৈরির সুবিধাকে দুর্বল করছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজছেন আন্তর্জাতিক ক্রেতারা।

কোন ব্র্যান্ড, কী বলছে

নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানামালিক রয়টার্সকে জানিয়েছেন, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড ক্রয়াদেশ অন্য দেশে নিয়ে গেছে। ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তাঁরা পরিচয় প্রকাশ করতে চাননি। এর বড় অংশ গেছে ভারতে।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বেড়েছে। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

মজুরি নিয়ে টানাপোড়েন

বুধবার (২৫ নভেম্বর) সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত চার দশকের মধ্যে এটি সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধি। শ্রমিকদের দাবি ছিল মজুরি দ্বিগুণেরও বেশি বাড়ানো। নতুন মজুরি ঘোষণার পরও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন। শিল্প উদ্যোক্তাদের মতে, এতে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের সুবিধা আরও কমবে। শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের মজুরি এখনো কম।

সরকারের গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা বাবুল আখতার বলেছেন, শ্রমিক অসন্তোষকে অজুহাত করে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া উচিত নয়। তাঁর ভাষ্য, রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টি ক্রেতারা আগে থেকেই বিবেচনায় রাখেন। তাই এসব কারণ দেখিয়ে ক্রয়াদেশ সরানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে।

দামের চেয়ে সময়ই এখন বড় হিসাব

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, জ্বালানি ও অন্যান্য পরিষেবা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা বাড়তি চাপে পড়েছেন। ক্রেতারা দাম কমানোর চাপ দিচ্ছেন, আবার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে মজুরি বাড়ায় উৎপাদন খরচ আরও বেড়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম বলতে চাননি। তাঁর মতে, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরে গেলে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব হয়।

মহিউদ্দিন চৌধুরীর মতে, পণ্য সরবরাহের সময়সীমা এখন ক্রেতাদের কাছে দামের চেয়েও গুরুত্বপূর্ণ। তাঁর হিসাবে, ভারত থেকে বাংলাদেশি সরবরাহকারীদের চেয়ে প্রায় এক সপ্তাহ আগে পণ্য পাঠানো সম্ভব। ভিয়েতনাম ও কম্বোডিয়া সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় বাঁচাতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনে উৎপাদন ও সরবরাহ শেষ করে। বাংলাদেশে লাগে প্রায় ১২০ দিন।

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি সরবরাহে চাপ বেড়েছে। এতে বাংলাদেশের কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। উৎপাদনে বিঘ্নের কারণে ঢাকার আশপাশের অনেক কারখানায় ২০ থেকে ২৫ দিনের কাজ জমে গেছে। সময়মতো পণ্য পাঠাতে কিছু প্রতিষ্ঠান বাড়তি সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে শঙ্কা

কারখানামালিকদের বড় উদ্বেগ, সরিয়ে নেওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প দেশগুলোকে নতুন করে মূল্যায়ন করছেন।

ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে নতুন ক্রয়াদেশ পাওয়া আগেই কমে গেছে। তাঁর ভাষ্য, ১ নভেম্বর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, ক্রয়াদেশ অন্যত্র সরানো, স্থগিত বা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে তাঁরা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে।

শিল্প উদ্যোক্তারা বলছেন, ক্রেতাদের আস্থা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সময়ে সরে যাওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও বাংলাদেশে ফিরে না-ও আসতে পারে। তাঁর কথায়, সাময়িকভাবে সরানো ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য ক্রেতাদের আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প আছে, অস্থিরতা চললে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ

আপডেট সময় ০৩:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬