শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

রাওয়ালপিন্ডি টেস্ট: টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যদিও প্রথম দিনেই বাগড়া দিয়েছে বিরূপ প্রকৃতি। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময় থেকে ৪ ঘণ্টা পেরিয়া গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে অবশেষে এসেছে স্বস্তির খবর। ইতোমধ্যেই টস হয়েছে, যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।

এর আগে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিলো। কিন্তু মাঠ ভেজা থাকায় অপেক্ষা বাড়ছে ম্যাচ শুরুর। বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করার পর পরবর্তীতে ১২টায় মাঠ পরিদর্শন করার সময় নির্ধারণ করেন ম্যাচ অফিশিয়ালরা। এরপর লাঞ্চও সেরে ফেলা হয়। দুই দফায় মাঠ পরিদর্শনের পর ম্যাচ শুরুর সময় জানা গেল।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচের টস হবে। সাড়ে ৩টায় শুরু হবে খেলা। বাংলাদেশ সময় বেলা ৫টা ২০ মিনিটে নেয়া হবে চা বিরতি। এরপর ২০ মিনিটের বিরতি শেষে ৫টা ৪০ মিনিট থেকে শেষ সেশনের খেলা শুরু হয়ে বাংলাদেশ সময় বিকাল ৭টায় দিনের খেলা শেষ হবে। প্রথম দিনে বৃষ্টির কারণে ইতোমধ্যে অর্ধেক দিন ভেসে গেছে। ফলে খেলা হবে ৪৮ ওভার। যদি ওভার শেষ না করা যায় সেক্ষেত্রে ৩০ মিনিট অতিরিক্ত খেলা হবে।

বাংলাদেশের একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন:পাপনের পদত্যাগ; বিসিবি নতুন সভাপতি ফারুক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাওয়ালপিন্ডি টেস্ট: টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৩:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪