শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতে গুদাম সিলগালা ও অটোমিল মালিকের জরিমানা 

সিরাজগঞ্জের রায়গঞ্জে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইসের) বস্তায় চাল মজুদের দায়ে এক ব্যবসায়ীর দুইটি গুদাম সিলগালা ও এক অটোমিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু যৌথ বাহিনীর সঙ্গে উপজেলার চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্টি ও গরু হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্টির একতা ট্রেডার্সের মালিক একরাম হোসেনের দুটি গুদামে অভিযান চালালে সেখানে সরকারি বস্তায় চাল মজুদ করে রাখতে দেখা যায়। তবে বস্তা সরকারি হলেও চালগুলো সরকারি নয়। তাই তাদের গুদাম দুটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া গরু হাট এলাকায় সোনালী অটো প্রসেসিং রাইচ মিলে সরকারি বস্তা মজুদ রাখায় এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা বলেছেন কম টাকায় বাজার থেকে এই বস্তাগুলো কিনে চাল মজুদ করেছেন, কিন্তু চালগুলো সরকারি নয়। তাই গুদাম দুইটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে, তবে চাল জব্দ করা হয়নি। তারা পরবর্তীতে এসে বিস্তারিত কারণ উল্লেখ করবেন ও বর্ণনা দেবেন। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে যৌথ বাহিনী সহযোগিতা করেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতে গুদাম সিলগালা ও অটোমিল মালিকের জরিমানা 

আপডেট সময় ০৫:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইসের) বস্তায় চাল মজুদের দায়ে এক ব্যবসায়ীর দুইটি গুদাম সিলগালা ও এক অটোমিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু যৌথ বাহিনীর সঙ্গে উপজেলার চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্টি ও গরু হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্টির একতা ট্রেডার্সের মালিক একরাম হোসেনের দুটি গুদামে অভিযান চালালে সেখানে সরকারি বস্তায় চাল মজুদ করে রাখতে দেখা যায়। তবে বস্তা সরকারি হলেও চালগুলো সরকারি নয়। তাই তাদের গুদাম দুটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া গরু হাট এলাকায় সোনালী অটো প্রসেসিং রাইচ মিলে সরকারি বস্তা মজুদ রাখায় এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা বলেছেন কম টাকায় বাজার থেকে এই বস্তাগুলো কিনে চাল মজুদ করেছেন, কিন্তু চালগুলো সরকারি নয়। তাই গুদাম দুইটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে, তবে চাল জব্দ করা হয়নি। তারা পরবর্তীতে এসে বিস্তারিত কারণ উল্লেখ করবেন ও বর্ণনা দেবেন। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে যৌথ বাহিনী সহযোগিতা করেছে।
আরো পড়ুন : সিরাজগঞ্জের সলঙ্গায় ১৪ বছরের গৃহকর্মী অন্ত:সত্বা’; থানায় মামলা

Share this news as a Photo Card