শেখ হাসিনার পক্ষে লড়াই করব : জেড আই খান পান্না

সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না বলেছেন, ‘আমি সবসময় নিপীড়িতের পক্ষে, সে যে-ই হোক না কেন। যদি সুযোগ হয়, আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।’

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেড আই খান পান্না।

জেড আই খান পান্না আরও বলেন, ‘আগে ছিল গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। গণমামলা হলে পরে গণগ্রেপ্তারও হবে। এটার ভিকটিম (ভুক্তভোগী) একসময় আমিও ছিলাম। তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে। এমন এর আগে কখনও হয়নি। একই স্ক্রিপ্ট- চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা গুলি লেগেছে একটা, কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেড আই খান পান্না বলেন, ‘ড. ইউনূস বোধ হয় উপলব্ধি করছেন, সংশোধন করা তার ঠিক হবে না। গতকাল তার একটি বক্তব্যে দেখলাম তিনি বলছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায়, তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি এ কথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনার পক্ষে লড়াই করব : জেড আই খান পান্না

আপডেট সময় ০১:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪