২৫ ফেব্রুয়ারি জামায়াতনেতা এটিএম আজহারের রিভিউ শুনানি 

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে দ্রুত রিভিউ শুনানির জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুর্নবিবেচনা চেয়ে আবেদন করেন আজহার।

আওয়ামী লীগের সময়ে দেওয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াত। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সম্প্রতি বিক্ষোভ সমাবেশ করে দলটি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের তিন কোটি মানুষকে কারাগারে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে।

গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

যে কারণে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াত আমির

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

২৫ ফেব্রুয়ারি জামায়াতনেতা এটিএম আজহারের রিভিউ শুনানি 

আপডেট সময় ১২:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫