শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তুর্কি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রসিকিউটরের কার্যালয় এই কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ এনেছে। পরোয়ানায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার বেসামরিক নাগরিক, হাসপাতাল ও অবকাঠামোর ওপর ইসরায়েলি সামরিক হামলার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয় বছর বয়সী হিন্দ রজবকে হত্যা ও চিকিৎসা সুবিধাগুলোতে বোমা হামলা।

এছাড়াও, গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে যাওয়া সবচেয়ে বড় সাহায্য মিশনগুলোর মধ্যে অন্যতম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণেরও উল্লেখ করা হয়েছে।

তুরস্ক দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র বিরোধী। এই সংঘাতের কারণে দেশটি ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে।

ইস্তাম্বুলের প্রসিকিউটরের এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ কারণ, এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছিল।

গাজায় সাহায্যপণ্য সরবরাহে ইসরায়েলের বাধা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ১২:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫