শিরোনাম :
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ: ‘মব নয়, মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম’ শনিবারের মধ্যে সমঝোতা না হলে ‘লাশ পড়ে থাকবে’ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

পশ্চিমা বিশ্বকে যুদ্ধের অনিয়ন্ত্রিত বৃদ্ধির হুমকি দিলো রাশিয়া

পশ্চিমা বিশ্বকে যুদ্ধের অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং ইউক্রেনের ধ্বংসের হুমকি দিয়েছে রাশিয়া। পশ্চিমা নেতারা রুশ ভূখণ্ডের গভীরে হামলার জন্য ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেবেন কি-না, এ নিয়ে আলোচনা করার মধ্যেই শনিবার (১৪ সেপ্টেম্বর) এমন হুমকি দিয়েছেন রুশ কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় বলেছিলেন, যুদ্ধে বিজয় অর্জনের জন্য তার পরিকল্পনা পুরোটাই ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটি দীর্ঘ-পাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করার অনুমোদনের একটি স্পষ্ট উল্লেখ, যেটি কিয়েভ দীর্ঘদিন ধরে ন্যাটো মিত্রদের কাছ থেকে চেয়ে আসছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কির কার্যালয়েল প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন, ‘কঠোর সিদ্ধান্তের প্রয়োজন। সামরিক স্থাপনা, যেখানে সন্ত্রাসের উৎপত্তিস্থল সেগুলো ধ্বংস করে তা বন্ধ করা যেতে পারে।’

কিয়েভ বলেছে, ইউক্রেনে হামলায় মস্কোর ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা হিসেবে এই ধরনের আক্রমণ কিছুটা জটিল। তবে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে মস্কোর অভ্যন্তরে হামলা করার অনুমতি দিচ্ছে না মিত্ররা। তাদের ভয় রুশ কর্তৃপক্ষ এটিকে ন্যাটোর একটি বৃদ্ধি হিসেবে বিবেচনা করবে এবং তাদের কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করবে।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, এরইমধ্যে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়ে গেছে এবং কিয়েভের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাই মস্কোকে তার নিজের মতো করে প্রতিক্রিয়া জানাতে হবে।

রিয়াবকভের বরাতে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিয়েভকে যা খুশি করার পূর্ণ ক্ষমতা এবং সব ধরণের প্রশ্রয় দেওয়া হয়েছে। তাই আমরাও সবকিছুর জন্য প্রস্তুত।’ এসময় তিনি সতর্ক করে বলেন, ‘আর আমরা এমনভাবে প্রতিক্রিয়া জানাব, যা ভালো হবে না।’

আরো পড়ুন:

কমলার সঙ্গে নতুন বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৬ কর্মকর্তাসহ নিহত ১৮

বঙ্গোপসাগরে ভাসমান ১২ বাংলাদেশিকে উদ্ধার করলো ভারতীয় জেলেরা

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র?

ভারতের মণিপুরে এবার কারফিউ ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠান-ইন্টারনেট বন্ধ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পশ্চিমা বিশ্বকে যুদ্ধের অনিয়ন্ত্রিত বৃদ্ধির হুমকি দিলো রাশিয়া

আপডেট সময় ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪