শিরোনাম :
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিতে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা বড় ধরনের যুদ্ধে বিদ্যুৎ ছাড়াই ৯০ দিন টিকবে মার্কিন ঘাঁটি মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে তাকাইচি মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

ভারতের মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন দেশটির তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এনডিটিভির।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজভবনে সাবেক এই ক্রিকেটারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা। আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির ফলে রাজটিতে মন্ত্রিসভার দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো এবং কংগ্রেস সরকার প্রথম মুসলিম জনপ্রতিনিধি পেল।

তবে তেলেঙ্গানার বিরোধী দল এই পদক্ষেপটিকে আগামী ১১ নভেম্বরের জুবেলি হিলস বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে লক্ষ্য করে একটি নির্বাচনি কৌশল হিসেবে দেখছে, কেননা আনুমানিক ৩০ শতাংশ মুসলিম ভোটার রয়েছে।

এই নিয়োগের সময় নিয়ে আপত্তি জানিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান নির্বাচন কর্মকর্তাকে চিঠি লিখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। বিজেপির মুখপাত্ররা যুক্তি দিয়েছেন যে, একজন মন্ত্রীকে, বিশেষ করে যিনি সম্প্রতি একই আসন থেকে নির্বাচনের টিকিট চেয়েছিলেন, তাকে অন্তর্ভুক্ত করা ভোটারদের প্রভাবিত করার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার।

অন্যদিকে, রাজ্যটির শাসক দল কংগ্রেস এই পদক্ষেপকে সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতির পূরণ বলে যুক্তি দিয়েছে। তেলেঙ্গানা কংগ্রেস প্রধান মহেশ গৌড় এ প্রসঙ্গে বলেন, কংগ্রেস দল সংখ্যালঘুদের জন্য মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা কেবল দীর্ঘকাল ধরে চলতে থাকা একটি ভারসাম্যহীনতা সংশোধন করছি।

আজহারউদ্দিন এখনও বিধানসভা বা পরিষদের কোনোটিরই সদস্য নন— যা একজন রাজ্য মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজন। তাকে ইতোমধ্যেই রাজ্যপালের কোটায় আইন পরিষদের জন্য মনোনীত করা হয়েছে, কিন্তু রাজ্যপাল এখনো প্রস্তাবে স্বাক্ষর করেননি। তাকে মন্ত্রীর পদ ধরে রাখতে হলে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের আইন পরিষদের সদস্য (এমএলসি) হিসেবে অন্তর্ভুক্ত হতে হবে।

এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে তেলেঙ্গানা কংগ্রেস প্রধান মহেশ গৌড় বলেন, তারাও রাজস্থানে একজন নির্বাচনি প্রার্থীকে মন্ত্রী করেছিল এবং তিনি শেষ পর্যন্ত তার কংগ্রেস প্রতিদ্বন্দ্বির কাছে পরাজিত হয়েছিলেন।

যুদ্ধ বন্ধে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতের মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন

আপডেট সময় ০৫:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫