শিরোনাম :
দেশকে অর্থনৈতিক-সামাজিকভাবে শক্তিশালী অবস্থান করা সরকারের লক্ষ্য বাংলাদেশিকে তুলে নেওয়ার পর ২ ভারতীয়কে ধরে আনা হয়, বৈঠকে হস্তান্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা সমগ্র জীবনের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা সমীচীন কী বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের পর বসছে সংসদের তৃতীয় অধিবেশন অন্য কেউ বাড়ায়নি ,মিল্কভিটার দুধের দাম বাড়লো কেন? বাংলা কিউআরে চার্জ শূন্য, ব্যবসায়ীদের জন্য ১০০ কোটির প্রণোদনা শাবনূরের সঙ্গে সালমানের প্রেম? ৩০ বছর পর কী বলছেন সালমানের মা ব্যবসা সহজীকরণে সরকারের নতুন জাতীয় টাস্কফোর্স গঠন চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু

লস অ্যাঞ্জেলসে গাড়িচাপায় ৩০ জন আহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি নাইটক্লাবের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে এলএ ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি)। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) রাত ২টার দিকে (জিএমটি সকাল ৯টা), ইস্ট হলিউড এলাকার ভারমন্ট হলিউড নামের একটি মিউজিক ভেন্যুর সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধিকাংশ নারীকে নিয়ে গঠিত একটি লাইন নাইটক্লাবে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একটি গাড়ি তাদের ওপর উঠে যায়।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃত হতে পারে বলে তারা ধারণা করছে। কারণ চালক আগে একটি ইউ-টার্ন নিয়ে গাড়িটি ভিড়ের ওপর চালিয়ে দেন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর আশেপাশের লোকজন চালককে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করেন। সেই সময় এক ব্যক্তি চালকের ওপর গুলি চালান। চালককে পরে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা এখনও জানা যায়নি।

গাড়িটি প্রথমে একটি টাকো স্টল এবং ভ্যালেট বুথ ভেঙে ভিরের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাতে দাঁড়িয়ে আছে এবং আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

ঘটনার সময় ওই নাইটক্লাবে রেগে ও হিপ-হপ সংগীতের একটি অনুষ্ঠান চলছিল বলে জানিয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এলএফডির ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগারপেন বলেন, “ঘটনাস্থলে অনেক বিশৃঙ্খলা ছিল। নাইটক্লাবের আশপাশের অনেক সাধারণ মানুষ আহতদের সাহায্যে এগিয়ে আসেন।”

একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, চালক মাদকাসক্ত বা মাতাল ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে যে ব্যক্তি চালককে গুলি করেন তিনি এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, তিনি একজন টাকমাথা হিস্পানিক পুরুষ, গায়ে ছিল নীল জার্সি এবং তার কাছে একটি রূপালি রঙের রিভলবার থাকতে পারে।

লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাস এই ঘটনাকে “হৃদয়বিদারক ট্র্যাজেডি” বলে আখ্যা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “আজ সকালের এই মর্মান্তিক ঘটনায় আহত সবার পাশে লস অ্যাঞ্জেলসবাসী আছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।”

সব আহতদের স্থানীয় হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে, এটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি ইচ্ছাকৃত হামলা।

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

দেশকে অর্থনৈতিক-সামাজিকভাবে শক্তিশালী অবস্থান করা সরকারের লক্ষ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লস অ্যাঞ্জেলসে গাড়িচাপায় ৩০ জন আহত

আপডেট সময় ১২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫