শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন

শিরোপা মঞ্চে নিশ্চিত ফেভারিট ছিলেন শীর্ষবাছাই অ্যারিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে তার সামনে ছিল হ্যাটট্রিক গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। কিন্তু পারলেন না এই সুযোগ লুফে নিতে। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনাল মঞ্চে বাজিমাত করলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। সাবালেঙ্কার স্বপ্ন মাড়িয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের রানি হলেন ম্যাডিসন।

আজ শনিবার (২৫ জানুয়ারি) নারী এককের ফাইনালে বেলারুশ তারকা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯তম বাছাই ম্যাডিসন। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে শেষে শিরোপা উঠল এই যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ের হাতে। যার জন্য তাকে কিনা অপেক্ষা করতে হয়েছ দীর্ঘ ১৫ বছর!

হ্যাঁ, ভুল শোনেননি। ২০০৯ সাল থেকে পেশাদার টেনিস খেলছেন ম্যাডিসন। ১৪ বছর বয়স থেকে বারবার চেষ্টা করে গিয়েছিলেন শিরোপার ছোঁয়ার। কিন্তু এত বছরে কখনই জেতা হয়নি গ্র্যান্ড স্লাম। এমনকি আগে কখনও উঠতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও। অবশেষে এত বছরের অপেক্ষার অবসান হলো। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ফাইনালে উঠে প্রথমবারই বনে গেলেন এই মঞ্চের রানি।

এর আগে একবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন কিস। সেটা ছিল ২০১৭ সালের ইউএস ওপেনের শিরোপা মঞ্চ। সেবার নিজ দেশের স্লোন স্টিভেন্সের কাছে হেরে গিয়েছিলেন কিস। দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের মঞ্চ থেকে খালি হাতে ফিরলেন না কিস। এবার টেনিস কোর্ট থেকে শক্ত প্রতিপক্ষ সাবালেঙ্কাকে থামিয়ে শিরোপা নিয়ে কোর্ট ছাড়লেন কিস। ১৪ বছর বয়স থেকে পেশাদার টেনিস খেলতে শুরু করা কিস প্রথমবার চুমু আঁকতে পারলেন গ্র্যান্ড স্লামের শিরোপায়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন

আপডেট সময় ০৭:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫