শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

অবসরের পর কোহলি-রোহিতকে মোদির ফোন

গত বছরের নভেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি খুইয়েছিল ভারত। বিধ্বস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার ঠিকই বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। ক্রিকেটাদের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

এক বিবৃতিতে ক্রিকেটারদের এমন সাফল্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে পুরো দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ১৪০ কোটি দেশবাসী আপনাদের দুরন্ত প্রদর্শনে গর্ব অনুভব করছে। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতেছেন। তবে ভারতের প্রতি গ্রাম-গলি-মহল্লায় আপনারা কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন।’

কোহলি প্রসঙ্গে মোদি বলেন, ‘তোমার সাথে কথা বলে ভালো লাগছে। তুমি ফাইনালে যেভাবে ব্যাটিং করেছো, তা সত্যিই অসাধারণ। তুমি সবগুলো ফরম্যাটেই এমন ধারাবাহিকতা দেখিয়েছো। টি-টোয়েন্টি ক্রিকেট তোমাকে মিস করবে। আমি আশা করি তুমি এভাবে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে।’

এরপর রোহিত প্রসঙ্গে আরেক পোস্টে মোদি লিখেন, ‘তোমার আক্রমণাত্মক ব্যাটিং ও অধিনায়কত্ব ভারতীয় দলে নতুন মাত্রা যোগ করেছে। তোমার টি-টোয়েন্টি ক্যারিয়ার সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আজকের তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগল।’

এর আগে, বিশ্বকাপ শিরোপা জয় করে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে অবসর ঘোষণা দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।

আরো পড়ুন : প্যারাগুয়েকে হারিয়ে নকআউটের দৌড়ে টিকে রইল ব্রাজিল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবসরের পর কোহলি-রোহিতকে মোদির ফোন

আপডেট সময় ০৮:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪