শিরোনাম :
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ: ‘মব নয়, মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম’ শনিবারের মধ্যে সমঝোতা না হলে ‘লাশ পড়ে থাকবে’ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

পাকিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ : ফারুক আহমেদ

ব্যস্ত সূচির মাঝেই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ, অনেকটা নিশ্চিত এটি। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার জোর সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ইতোমধ্যে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে।

চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনাল দেখতে ফারুক আহমেদ এখন পাকিস্তানে। সেখানে বাংলাদেশি সাংবাদিকদের আবারও আশার কথা শোনান তিনি। তবে, সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। টানা শিডিউলের ভেতর থেকে সময় বের করার চেষ্টা করছে বিসিবি ও পিসিবি, এমনটিই জানান ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেন— ‘পাকিস্তান আসব আমরা। শ্রীলঙ্কা যাব, ভারত আসতেছে। এরমধ্যে চেষ্টা করছি, পাকিস্তানের সঙ্গে ৩/৪/৫টা সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ যেন খেলতে পারি। পাকিস্তানও কথা দিয়েছে। তবে, সময় এখনও ঠিক হয়নি। সময় বের করার ব্যাপারে চিন্তা করছি।’

এদিকে, চলতি বছর এপ্রিল থেকে পুরোদমে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা সেই সময়। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর আগামী মে-তে। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পরপরই বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান। জুলাই-আগস্টে বাংলাদেশে এসে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির আরও একটি সিরিজ খেলতে পারে তারা।

ভারতকেও চলতি বছর আতিথ্য দেবে বাংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে কোহলিরা বাংলাদেশে আসবে। এরপর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। অক্টোবরে ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ : ফারুক আহমেদ

আপডেট সময় ১২:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫