শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

ব্যাটিং ব্যর্থতায় চেন্নাইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারতকে হারাবে বাংলাদেশ। এমন আশায় বুক বেধেছিলেন সমর্থকরা। ভক্তদের সেই প্রত্যাশা পূরণ তো দূরে থাক, ঠিকঠাক লড়াই করতে পারল না নাজমুল শান্তর দল। নির্বিষ বোলিংয়ের পর নির্জীব ব্যাটিংয়ে দেড় দিন আগেই চেন্নাই টেস্টে পরাজয় মেনে নিতে হয়েছে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের। ২৮০ রানের বড় জয়ে সিরিজ শুরু করল ভারত।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬২.১ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন শান্ত। ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এই দুই ব্যাটারে চেন্নাই টেস্টে প্রতিরোধ গড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে, সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রথম ঘণ্টাটা বাংলাদেশ ভালোই কাটিয়েছিল। কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩৬ রান। কিন্তু পানি পানের বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিন চতুর্থ দিনে তার প্রথম ওভার করতে এসে চতুর্থ বলে ফেরান সাকিব আল হাসানকে। টেস্টে সাকিব আল হাসানের ব্যাটে রান–খরা যেন দূরই হচ্ছে না। এই নিয়ে ৭ ইনিংসে কোনো ফিফটি নেই বাংলাদেশের অলরাউন্ডারের। টেস্টে সাকিব সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের এপ্রিলে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ইনিংসে করেছেন ৫৬ বলে ২৫ রান। এরপর দ্রুতই জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাসও। এরপর বিদায় নেন মিরাজ ও শান্তও। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান আসে শান্তর ব্যাট থেকে।

এর আগে, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছ ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ভারত তাদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে, সেই ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪৯ রানে অলআউট হয় সফকারীরা। সবমিলিয়ে হতাশাময় এক ম্যাচই খেলল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

আরো পড়ুন :আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ৫ দলের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো আফগানরা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ব্যাটিং ব্যর্থতায় চেন্নাইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

আপডেট সময় ১২:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪