মিরাজের ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ১ রান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে সহজ জয় তুলে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। শুক্রবার প্রভিডেন্স স্টেডিয়ামে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।

চলতি মৌসুমে ৯ ম্যাচের মধ্যে এটি আমাজন ওয়ারিয়র্সের অষ্টম জয়। একই সঙ্গে সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে শতাধিক জয়ের মাইলফলক স্পর্শ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করেছে দলটি।

টস জিতে বোলিং বেছে নেওয়ার পর ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন মিরাজ। টানা দুই বলে কোলিন মানরো ও নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন এই অলরাউন্ডার। মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। মোহাম্মদ নবীর বদলি হিসেবে খেলতে নামা মিরাজের এটি ছিল সিপিএলে দ্বিতীয় ম্যাচ, যেখানে দুই ম্যাচ মিলিয়ে ৩৬ রানে ৭ উইকেট নিয়ে ফেলেছেন তিনি।

পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৩ রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নাইট রাইডার্স থামে ৮ উইকেটে ১২৬ রানে। জাস্টিন গ্রিভস ৩৫ ও মানরো ২৬ রান করেন।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করে আমাজন ওয়ারিয়র্স। সপ্তম ওভারের মধ্যেই মাভেন্দ্র দিনদয়াল ও গ্লেন ফিলিপস ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন শাই হোপ। শিমরন হেটমায়ারের সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। ১৯ বলে ২৮ রান করে ফেরেন হেটমায়ার। এরপর মিরাজও বিদায় নিলেও কুয়েন্টিন সেম্পসনকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হোপ। ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আমাজন ওয়ারিয়র্স।

এই হারে সপ্তম পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করল বর্তমান চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। এদিকে ১০ রান করে আউট হওয়ার আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪ হাজার ৯৯৯ রান পূর্ণ করেছেন কাইরন পোলার্ড। ছেলেদের টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ১ রান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৮ ক্যাটাগরিতে ১৪২ জন নিয়োগের বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ব্রিকস সম্মেলনে ভারত সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মিরাজের ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ১ রান

আপডেট সময় ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬