শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াতনেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের মানুষের প্রেমে এত ঝামেলা, রোবটের দিকে মন দিলেন মাহি ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭ আমদানিতে ৮৭ টাকার মাল্টা খুচরায় ৫২০ টাকা সিন্ডিকেটের কৃত্রিম সংকটে ১৫৮৫ টাকার এলপিজি ২৫০০ টাকা স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখলে হামলার অভিযোগে সংরক্ষিত নারী আসনের এমপির পদত্যাগ সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে নিলে কমবে ঢাকার যানজট: প্রশাসক সাইবার অপরাধ ঠেকাতে পুলিশে নতুন ইউনিট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান

মোস্তাফিজের দুই ওভারেই ফসকে গেল ফাইনালের স্বপ্ন

  • ক্রীড়া ডেস্ক :
  • আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 26

নাগোয়ার আকাশে ছিল মিষ্টি রোদ। করোগি অ্যাথলেটিক পার্কের গ্যালারির বড় অংশজুড়ে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমানদের পাশে দাঁড়াতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর ছিল পুরো মাঠ। কিন্তু বাইশ গজের লড়াইয়ে সেই উচ্ছ্বাসকে জয়ের রঙে রাঙাতে পারেনি টাইগাররা।

বৃহস্পতিবার এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আগামীকাল ব্রোঞ্জ পদকের ম্যাচে দলটির প্রতিপক্ষ হবে ভারত অথবা শ্রীলঙ্কা।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর শুরু হয় খেলা। ওভার কমে দাঁড়ায় ১৩-তে। টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। শুরুতেই তানজিদ হাসান তামিম ফেরেন সাহিবজাদা ফারহানের হাতে ধরা পড়ে। এরপর সাইম আইয়ুবের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন অধিনায়ক লিটন। পারভেজ হোসেন ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি। ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। স্পিনে সহায়তা পাওয়া উইকেটে হিসাব কষে খেলার প্রয়োজন ছিল। কিন্তু শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটেন ব্যাটাররা। পাওয়ার প্লে শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৭ রান।

ইনিংসের হাল ধরেন তাওহিদ হৃদয়। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করেন তিনি। ২৫ বলে ৪২ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। সৈকত ১৬ বলে করেন ১১। শেষ পর্যন্ত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ।

বল হাতে শুরুটা ভালোই ছিল। সাহিবজাদা ফারহানকে ফেরান শেখ মেহেদী, আর ৭ বলে ১৫ রান করা মাজ সাদাকাতকে সাজঘরের পথ দেখান নাসুম আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজের বলে দুটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান সাইম আইয়ুব। ওই ওভারের শেষ বলে তানজিদের হাতে ধরা পড়ার আগে তিনি ১২ বলে করেন ২১ রান। ওভারটিতে মোস্তাফিজ দেন ১৮ রান।

৫৩ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান তখনো চাপে। কিন্তু পঞ্চম উইকেটে হাসান নওয়াজ ও আবদুস সামাদের মারমুখী ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে যায়। দশম ওভারে মোস্তাফিজের বলে আসে ২৩ রান। দুই ওভারে ৪১ রান দিয়ে নেন ১ উইকেট। ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। সামাদ ৩০ ও নওয়াজ ২৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে শেখ মেহেদী, নাসুম, রিশাদ ও মোস্তাফিজ একটি করে উইকেট নেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াতনেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোস্তাফিজের দুই ওভারেই ফসকে গেল ফাইনালের স্বপ্ন

আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬