ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় সিনেমার প্রচারে গিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। মঞ্চে শুভশ্রীর কপালে দেবের চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই নানা জল্পনা আর মন্তব্যের ঢেউ উঠেছে।
গত ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’ সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আগে বিমানবন্দরে দুই তারকাকে স্বাগত জানাতে উপচে পড়া ভিড় জমেছিল। মঞ্চে শুভশ্রীকে ককবরক ভাষায় কথা বলতেও দেখা গেছে।
তবে সেদিনের আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে দেব ও শুভশ্রীর রসায়ন। সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এর সঙ্গে পারফর্ম করার সময় হঠাৎ শুভশ্রীর কপালে চুমু খান দেব। মুহূর্তের সেই দৃশ্যের ভিডিও দ্রুতই ভাইরাল হয়।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিও ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে নানা সুর শোনা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ছবির জন্য এঁরা আর কী কী করবেন। আরেকজনের মন্তব্য, এঁরা জানেন বাঙালি কী পছন্দ করে, তাই সেটাই দিচ্ছেন। কেউ কেউ আবার দুজনের রসায়নের প্রশংসা করে আক্ষেপ জানিয়েছেন, তাঁরা কেন বিয়ে করলেন না। অন্য একজন লিখেছেন, এসব দেখলে ‘রাজ’ কষ্ট পাবেন।
আগের বক্তব্য
এর আগে কলকাতায় এক অনুষ্ঠানে দেব দাবি করেছিলেন, নিজেকে ও শুভশ্রীকে নিয়ে চলা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও তিনি দ্বিধায় পড়েন। তাঁর ভাষ্য অনুযায়ী, দুজনেই পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, কিন্তু আশপাশের মানুষ তা হতে দিচ্ছেন না। সিনেমার প্রচারে নামতেও তিনি ভয় পান বলে দুঃখ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।
সিনেমা প্রসঙ্গে
‘দেশু ৭’ প্রধান চরিত্রে দেবের ৫০তম সিনেমা। দেব ও শুভশ্রীর পাশাপাশি এতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-সহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক : 