প্রেমের সম্পর্কের জটিলতার কথা তুলে রোবটের প্রতি আগ্রহ দেখিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ফেসবুকে একটি রোবটের ভিডিও শেয়ার করে তিনি যে মন্তব্য লিখেছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
পোস্টে মাহি লিখেছেন, ‘মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।’ ছোট্ট এই রসাত্মক মন্তব্য খুব দ্রুতই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।
তবে কথাটি তিনি নিছক মজা করে বলেছেন, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে, তা স্পষ্ট করেননি মাহি। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কের প্রসঙ্গও পোস্টে উল্লেখ করেননি তিনি।
কমেন্টে ভক্তদের মজার প্রতিক্রিয়া
মাহির পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা নানা মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রীর কথার সঙ্গে সুর মিলিয়ে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজনের মন্তব্য, ‘রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না।’ এমন নানা মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হালকা ও হাস্যরসে ভরা এক আবহ তৈরি হয়েছে।
মাহির পরিচিতি
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় সামিরা খান মাহি। মাঝেমধ্যেই নিজের অনুভূতি, ভাবনা ও কাজের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মাহি। পরে ধারাবাহিক নাটক ‘তরুণ তুর্কী’-র মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ বহু নাটক ও ওয়েব নাটকে কাজ করে ছোটপর্দায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
চলমান বার্তা ডেস্ক : 

















