শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

‘ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ : শান্ত

পাকিস্তান সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভিন্ন ফরম্যাট দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দল। নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ক্রিকেটাররা, এমনটিই মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, খেলোয়াড়রা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শান্ত বলেন, ‘ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ। তবে, সেটি নিয়ে ভাবছি না। আমাদের দলের প্রায় সবাই ফিট। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে তৈরি আছে। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে সবাই।’

পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। যদিও, তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক। পুরোনোকে পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় শান্তর কণ্ঠে।

শান্ত বলেন, ‘রেকর্ড তো ভাঙা যায়। জানি, কাজটি সহজ হবে না। তবে আমি বিশ্বাস করি, এবার নতুন কিছু সম্ভব হবে। আমাদের খেলোয়াড় সবাই খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। সবাই মিলে মাঠে বিশেষ কিছু অর্জন করা কঠিন নয়।’

এর আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘রাওয়ালপিন্ডির যে পিচ দেখলাম, তাতে মনে হচ্ছে আমাদের পেসাররা ভালো সুবিধা পাবে। দলে দারুণ সব পেসার আছেন। তারা নিজেদের প্রস্তুত করেছেন। শুধু পেসাররা নন, আমার মনে হয় স্পিনাররাও নিজেদের মেলে ধরতে তৈরি। অলরাউন্ডার হিসেবে সাকিব, মিরাজদের কাছে প্রত্যাশা থাকে। তারাও ভালো করবেন বলে আমি মনে করি।’

আরও পড়ুন:গোল দিয়েই মুগ্ধ-আবু সাঈদদের স্মরণ সেমিফাইনালে বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ : শান্ত

আপডেট সময় ০৬:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪