শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

ক্লাবের মালিক হলেন রোনালদো

ইংল্যান্ডে কুড়ি থেকে ফুল হয়ে ফোটা ক্রিস্টিয়ানো রোনালদো পূর্ণতা পেয়েছেন স্পেনে এসে। খেলোয়াড়ি জীবন এখনও শেষ হয়নি তার। এরই মধ্যে একটি ক্লাবের মালিকানা নিলেন সিআরসেভেন। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন রোনালদো। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক চুক্তির খবরটি নিশ্চিত করেছে গোল ডটকম।

সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির অধীনে মালিকানা নিয়েছেন রোনালদো। আলমেরিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, প্রতিষ্ঠানটিকে (আলমেরিয়া ক্লাবকে) আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে প্রেসিডেন্ট মোহাম্মদ আল খেরেজি ও তার ব্যবসায়িক গ্রুপ ‘এসএমসি’ যে উদ্যোগ নিয়েছে, এই চুক্তি তারই অংশ।

আলমেরিয়া ক্লাবটির মালিকানা রয়েছে সৌদি গ্রুপ এসএমসির হাতে। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেজি জানান, রোনালদো বিশেষভাবে যুব একাডেমি ও ভবিষ্যৎ খেলোয়াড় গড়ার প্রকল্পে যুক্ত থাকবেন। ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়ে খেলছেন রোনালদো। সেখানেও তার শেয়ার রয়েছে।

ফুটবল ক্লাবের মালিকানা নেওয়ার ইচ্ছে রোনালদোর আগে থেকেই ছিল। আল-নাসেরের মালিকানা দিয়ে শুরু। এবার সেই পরিধি আরও বড় করতে চলেছেন সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্লাবের মালিক হলেন রোনালদো

আপডেট সময় ০৯:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬