শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

বঙ্গবন্ধু কাবাডিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

ধারে-ভারে নেপালের চেয়ে এগিয়ে বহুগুণ। প্রতিযোগিতায় গত তিন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বাংলাদেশ। তাই এবারের আসরেও চ্যাম্পিয়নশিপেই নজর ছিল স্বাগতিকরা। অবশেষে নিজেদের লক্ষ্যে সফল লাল-সবুজের দল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আজ শনিবার (৩ জুন) টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৪৫-৩১ ব্যবধানে হারিয়ে মুকুট ধরে রেখেছে বাংলাদেশ। এই নিয়ে প্রতিযোগিতার টানা চারবারের প্রতিটিতেই চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

মেগা ফাইনালের শুরুতে অবশ্য আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুনশী। এই ম্যাচে মাঠে নামার আগে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেন অধিনায়ক। বিদায়ের ঘোষণা দিয়ে মাথায় পাগড়ি পরে করেন মাঠ প্রদক্ষিণ। এরপর গড়ায় মাঠের খেলা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে লড়াইয়ের শুরু থেকেই দাপুটে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে নেপালের সঙ্গে ২৪-১০ এর ব্যবধান রাখে। এর মধ্যে অষ্টম মিনিটেই প্রথম লোনা পেয়ে যায় বাংলাদেশ। তাতে ১১ পয়েন্টের লিড নিয়ে নেয় স্বাগতিকরা।

বিরতির পরও বাংলাদেশের ছন্দে বাধা হতে পারেনি অতিথিরা। বিরতির পর স্কোর যখন ২৯-১২ তখন বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় লোনা। দ্বিতীয় হাফে অবশ্য ঘুরে দাঁড়ানোর আভাস দেয় নেপালিরা। ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সফরকারীরা। বিরতির পর নেপাল পেয়ে যায় একটি লোনাও। কিন্তু অতিথিদের সব চেষ্টাই বৃথা করে জয় তুলে নেয় বাংলাদেশ কাবাডি দল।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বঙ্গবন্ধু কাবাডিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৬:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪