ধর্মপালনে কারও হৃদয়ে আর রক্তক্ষরণ হবে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুরের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী বলেছেন, ধর্মচর্চার কারণে এখন থেকে আর কারও হৃদয়ে রক্তক্ষরণ হবে না।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
মন্ত্রী জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে একসাথে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, কারও ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর পূজা উদ্‌যাপনে কচুয়ায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির এবং কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম। এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও পুণ্যার্থীরা ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ধর্মপালনে কারও হৃদয়ে আর রক্তক্ষরণ হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬