শিরোনাম :

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী এবং দেড় হাজারের বেশি মানুষ হত্যার দায় মাথায় নিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন।

শনিবার দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া অন্যদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কেবল তিনিই নন, তার পর আরও অনেক অভিযুক্ত ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের ফিরিয়ে আনার দাবি স্বাভাবিক এবং এই লক্ষ্যেই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সরকার ইতিবাচক ও কার্যকর সম্পর্ক গড়তে আগ্রহী। তবে জাতীয় স্বার্থে আপস করে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি।

তিনি আরও জানান, জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানোর পরই ভারত সফরের বিষয়টি চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের ক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি, বরং আলোচনা ও কাজের মধ্য দিয়েই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওই বক্তব্যে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। তবে সরকার জাতীয় স্বার্থকে সামনে রেখেই এগিয়ে যাবে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬