শিরোনাম :

স্মৃতিসৌধে শহিদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সোয়া ১০টায় তিনি সেখানে পৌঁছান এবং শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানানো হয়েছিল, শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সে অনুযায়ী নির্ধারিত সময়েই তাঁর আগমন ঘটে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সফর ও শ্রদ্ধা নিবেদনকে ঘিরে গোটা স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

শ্রদ্ধা জানানোর ফাঁকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে জানায় রাষ্ট্রীয় গার্ড অব অনার। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি, স্মরণ করেন মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বীরদের। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণের আগে দুপুরে শেরে বাংলা নগরে বিএনপি নেতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্মৃতিসৌধে শহিদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

আপডেট সময় ১২:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬