শিরোনাম :
মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিতে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

ঐশ্বরিয়া–অভিষেকের বিচ্ছেদ নিছক গুঞ্জণ!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 196

বলিউডের জনপ্রিয় তারকাকা দম্পতিদের তালিকায় অন্যতম ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চন। তাদের দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুজব ছড়িয়েছে। বিশেষ করে তাদের যৌথ উপস্থিতি কমে যাওয়া এবং অভিষেকের সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদ–সম্পর্কিত একটি পোস্টে, লাইক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই জল্পনা আরও জোরালো করেছিল। তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার এই গুঞ্জনকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার হাজির হন ভিকি ললওয়ানির একটি পোডকাস্টে। সেখানেই ঐশ্বরিয়া রায়–অভিষেকের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন তিনি। মুম্বাইয়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার। তাই অভিনেত্রীর সঙ্গে তার দেখাও হয়।

তিনি জানান, ঐশ্বরিয়া প্রায় দিনই তার মায়ের বাড়িতে যান। তার মা অসুস্থ থাকায় এবং স্কুলে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে যাওয়ার সময়ের ফাঁকা কিছু ঘন্টা কাটানোর জন্য তিনি মায়ের সঙ্গে থাকেন। তারপর মেয়েকে নিয়ে সোজা বাড়ি ফিরে যান। এতে কোনো বিচ্ছেদের বা পারিবারিক সমস্যা নেই। তাদের বিচ্ছেদ নিয়ে অযথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

বচ্চন পরিবারের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের গুঞ্জন সম্পর্কেও প্রহ্লাদ আরও বলেন, লোকেরা বলে, ঐশ্বরিয়া বচ্চনের বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকছেন। এসব নিছক গুজব। রোববারে বা ছুটির দিনে তিনি মায়ের বাড়িতে যান না। মাঝে মধ্যে অভিষেকও অভিষেকও মায়ের সঙ্গে দেখতে যান। তাহলে বলাই যায়, এর মধ্যে আলাদা হয়ে যাওয়ার মতো কিছু নেই।

প্রহ্লাদের কথায়, ‘তারা কখনও গুজবের জবাব দেন না। সবসময় মর্যাদা রক্ষা করেছেন। এটিই তাদের শক্তি।’

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিলে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে তাদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম। ২০২৪ সালে আনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া এবং তার মেয়ে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হওয়ায় বিচ্ছেদের গুজব আরও বাড়ে। তবে তারা সেই গুজবের কোনো মন্তব্য করেননি।

বলিউড অভিনেত্রী দিশা পটানির বাড়িতে এলোপাতাড়ি গুলি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঐশ্বরিয়া–অভিষেকের বিচ্ছেদ নিছক গুঞ্জণ!

আপডেট সময় ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫