ভালোবাসার নীল সাগরে তাহসান-রোজা

নতুন বছরের শুরুতেই মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। পারিবারিক আয়োজনেই তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। এখন হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা, তা স্পষ্ট।

হানিমুনে গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন কয়েকটি ছবি ও একটি ভিডিও। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।

ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীল সাগরের পানিতে সাদা বালি মেখে রোজা! সাগর পারে লাল রঙের গাউনে ধরা দিলেন তাহাসনের স্ত্রী। নীল সাগর পারে ঠিক যেন লালপরী রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।

এদিন স্ত্রী রোজাকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’

তাহসান-রোজার এই রোমান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।

এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হয়।

হানিমুনে তাহসান-রোজা দম্পতি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভালোবাসার নীল সাগরে তাহসান-রোজা

আপডেট সময় ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫