শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

রাশমিকা,ভিকি অভিনীত ‘ছাওয়া’ সিনেমার টিজার প্রকাশ্যে

চলমান বার্তা বিনোদন ডেস্ক:দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। এতে ভিকিকে দেখে চেনাই যাচ্ছে না। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ও রাশমিকা মান্দানা।

ভিকি কৌশল এতে ভারতীয় যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে হাজির হয়েছেন। সিনেমা টিজার মুক্তি সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। নেটিজেনদের অনেকেই বলছেন, টিজারে ভিকি কৌশলকে অচেনা লাগছে। টিজারের প্রতিটি দৃশ্য শিউরে ওঠার মতো বলেও জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা

এ টিজারে ভিকিকে ঘোড়ার পিঠে যোদ্ধাদের পোশাকে দেখা যাচ্ছে। তাকে একা হাতে শত্রুদের সমুদ্রকে রুখে দিতে লড়াই করতে দেখা যাচ্ছে। পেছন থেকে এক শক্তিশালী কণ্ঠ ভেসে আসছে। ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ‘ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয়, এবং বাঘের সন্তানকে ছাওয়া।’ ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমাটি লক্ষ্মণ উতেকর নির্মাণ করেছেন।

‘ছাওয়া’ সিমোটির দৃশ্য ধারণের কাজ চলতি বছরের মে মাসে শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিনেমার টিমের সবাইকে কৃতজ্ঞতা জানান এ অভিনেতা। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরীসহ অনেক তারকা।

আরও পড়ুন:‘অমীমাংসিত’ ফের যাচ্ছে সেন্সর বোর্ডে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাশমিকা,ভিকি অভিনীত ‘ছাওয়া’ সিনেমার টিজার প্রকাশ্যে

আপডেট সময় ০৬:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪