গ্যাসবাহী জাহাজের ধাক্কায় জেলে নিখোঁজ 

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে যমুনা-২ নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এই দূর্ঘটনায় ওই ট্রলারে থাকা মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবোরী দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুট দিয়ে যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকা ডুবে যায়।
এসময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও সনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।
মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মহিদুল শেখ বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে বৃহস্পতিবার ভোরে চিংড়ি মাছের রেনু পোনা ধরছিল। এসময় এই রুট দিয়ে যাওয়া যমুনা-২ নামে একটি গ্যাসবাহী জাহাজের পাখার সাথে জেলে নৌকার দড়ি পেচিয়ে ডুবে যায়।
এসময় নৌকায় থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলে মহিদুলের।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ভোর রাতে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গ্যাসবাহী জাহাজের ধাক্কায় জেলে নিখোঁজ 

আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে যমুনা-২ নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এই দূর্ঘটনায় ওই ট্রলারে থাকা মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবোরী দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুট দিয়ে যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকা ডুবে যায়।
এসময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও সনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।
মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মহিদুল শেখ বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে বৃহস্পতিবার ভোরে চিংড়ি মাছের রেনু পোনা ধরছিল। এসময় এই রুট দিয়ে যাওয়া যমুনা-২ নামে একটি গ্যাসবাহী জাহাজের পাখার সাথে জেলে নৌকার দড়ি পেচিয়ে ডুবে যায়।
এসময় নৌকায় থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলে মহিদুলের।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ভোর রাতে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন : জৈবসারে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে মোংলায় ইকো মেলা

Share this news as a Photo Card