শিরোনাম :
পদত্যাগ প্রশ্নে বিরক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান ? শুক্রবার সারা ভারতে জুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির ভেনিস উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও বিতর্কের জেরে জামাত নেতা গাজী নজরুলকে বহিষ্কার, ইসি-স্পিকারকে চিঠি শাহজাদপুরে ১৫৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এনসিপি নেতা গ্রেপ্তার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির সাংবিধানিকভাবে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সুন্দরবনে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

প্রতীকি ছবি

এক সপ্তাহর ব্যবধানে সুন্দরবন ভ্রমণে এসে এবার বিদেশি এক নারী পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বনবিভাগের রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী ওই পর্যটক। 
খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। পরে নৌ পুলিশ ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলেন এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারসহ ৭৫ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন ওই কিশোর পর্যটক।
বনবিভাগ জানিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।
বনবিভাগ আরো জানায়, আগেরদিন শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। ওইদিন রাতে তাদের বহনকরা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন আইরিশ ওই নারী পর্যটক। শরণখোলার ধানসাগর নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ প্রশ্নে বিরক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫