শিরোনাম :
পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান, ‘টার্গেট নয়’ বলল দুদক সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮০ উপজেলায় প্রথম ধাপ ১২ নভেম্বর গত ২৪ ঘণ্টায় হামে আরও ৮ মৃত্যু সহ ছয় মাসে শিশু মৃত্যু ৯৩০ মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

মঠবাড়িয়ায় খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর শহরের খালের মধ্যে দীর্ঘদিনের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার(৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর নেতৃত্বে পৌর শহরের সদর রোড সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের পিছনের খালের বেশ কয়েকটি অবৈধ এ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. রাইসুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা মো.হারুন অর রশিদ, উপ-পরিদর্শক(এসআই) সুমন মিয়া গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে  কে এম লতীফ সুপার মার্কেটের আফজাল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনার দায়ে মোবাইল কোর্টে হোটেল মালিক আফজাল হোসেন কে ৩০ হাজার ও সাথে রাস্তার ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তার ওপর যত্রতত্র গাড়ি না পার্কিংয়ের জন্য অটোরিকশা চালকদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,অবৈধ দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয়ে আসছিল।অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মঠবাড়িয়ায় খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন

আপডেট সময় ১১:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪