শিরোনাম :
সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

খালেদা জিয়ার জানাজায় মৃত্যু: নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া নিরব হোসেন মুন্সীর (৬০) পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফলে মরহুমের জানাজার নামাজে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আকন কুদ্দুসুর রহমান।

আকন কুদ্দুস বলেন, ‘তারেক রহমান তার মমতাময়ী মাকে কবরে শায়িত করে যখন বাসায় ফিরেছেন, তখন জানতে পারেন জানাজা নামাজে অংশ নিতে গিয়ে নিরব হোসেন মারা গেছেন। এ ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে তিনি নিরব হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং এই পরিবারের সবকিছুর দায়িত্ব নিয়েছেন। পরিবারের কোনো উপযুক্ত সদস্য থাকলে তার চাকরির ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। যেহেতু নিরব হোসেনের ছেলে তাহসিন আল নাহিয়ান একজন জুলাই যোদ্ধা এবং সে গুরুতর আহত, তাই তার উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তারেক রহমান তাই করবেন।

নিরব হোসেনের নিজ গ্রাম বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টার দিকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলাম মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ প্রমুখ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খালেদা জিয়ার জানাজায় মৃত্যু: নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬