গোদাগাড়ীতে টয়লেটের হাউজের মাটি খননকালে মূর্তি উদ্ধার

রাজশাহী জেলার গোদাগাড়ীতে পুকুর পাড় হতে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ছয়ঘাটি এলাকা হতে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

রিশিকুল ইউনিয়নের মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আতাব উদ্দীন সরকারের পুকুর পাড়ে উত্তর দিকে খোকন নামের এক যুবক টয়লেটে হাউজ হাউজের মাটি খনন করছিলেন। এসময় এই মূর্তিটি পাওয়া যায়। এই সময় আশেপাশের লোকজন জানাজানি হলে তা দেখার জন্য ভীড় করে। পরে মাহবুব হাসান কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে এসআই নিজাম এসে তা উদ্ধার করে নিয়ে যায়।

এসআই নিজাম, জানান মূর্তিটি দেখতে কালো এবং এক সাইড ভাঙা। ওজন প্রায় ৩০ কেজির উপরে হবে আর উচ্চতায় সাড়ে ৩ ফুট হতে পারে। তবে উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরে কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম শহিদ বলেন,, স্থানীয় লোকজন খবর দিলে সেখান হতে একটি মূর্তি নিয়ে আসা হয়েছে। এটা মূলত কষ্টি পাথরের মনে হচ্ছে না। প্রাচীন আমলের সাধারণ পাথরের মনে হয়েছে। এটির ওজন ৩০ কেজি। আমাদের পক্ষ হতে একটি জিডি করা হয়েছে। এটি কোর্টে পাঠানো হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গোদাগাড়ীতে টয়লেটের হাউজের মাটি খননকালে মূর্তি উদ্ধার

আপডেট সময় ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫