সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা হাটপাংগাসী ইউনিয়নর হাটপাংগাসী দাখিল মাদ্রাসায় চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। দশই অক্টোবর বিশ ছাব্বিশ উক্ত মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আয়নুল হক।
এসময় উপস্থিত বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা করেন। এদিকে সংসদ সদস্য জনাব মোঃ আয়নুল হক এমপি বলেন আমি এই এলাকার বিভিন্ন স্তরের সকল উন্নয়নে কাজ করবো এবং আপনাদেরই সন্তান, আপদেরই পাশে থাকবো ইনশাল্লাহ।
উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার ছাত্র ছাত্রী ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দু। আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সভাপতি রায়গঞ্জ উপজেলা বিএনপি। জনাব আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার রায়গঞ্জ, জনাব, হাবিবুর রহমান, নির্বাহী প্রকোশলী,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ। জনাব আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) রায়গঞ্জ। উক্ত অনুষ্ঠানটি মিষ্টি বিতারন ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ করা হয়।
রেজাউল করিম, ষ্টাফ রিপোর্টার 























