ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ড.আসিফ নজরুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলে এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন এড়িয়ে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারবো না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ৩ অথবা ৪ নভেম্বর থেকে এই বিল্ডিংয়ের কার্যক্রম শুরু হবে।

এ সময় এক সাংবাদিক বলেন, স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রশ্নে শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই এটা নিয়ে কথা বলবো না ব্যস্ত আছি….।

এরপর গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।

এর আগে মঙ্গলবার দুপুরে দুই উপদেষ্টা সুপ্রিম কোর্টের মূল ভবনে প্রধান বিচাপতির দপ্তরে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়ত সময় পাননি।

এ বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির পদত্যাগে সমাবেশও করেছেন। একদল লোক বঙ্গভবনের সামনেও অবস্থান নিয়েছেন।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরের পর ৪০ মিনিটের মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সাক্ষাৎ করেন। তবে সাক্ষাতের বিষয়বস্তু জানা যায়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া কী, সংবিধানে কী আছে?

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ড.আসিফ নজরুল

আপডেট সময় ১১:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪