সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: সংস্কার কমিশন 

সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সভায় এসব কথা বলেন এই সংস্কার কমিশন সদস্য। অবাধ-অংশগ্রহণমূলক-নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই ছিল এ মতবিনিময়।

তিনি বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে।

সভায় সংস্কার কমিশনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার জানান, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা হয়েছে। তবে অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত নয়। আরও জানান, হলফনামা যাচাই বাছাই নিয়ে কথা হয়েছে। না ভোট ফিরিয়ে আনার ব্যাপারেও সভায় আলোচনা হয়েছে।

এ সময় বিগত ৩টি সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেন সিনিয়র সম্পাদকরা।

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস

ইসি পুনর্গঠন, নতুন সিইসি অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ

অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেব: আইন উপদেষ্টা

সংস্কারের গতির ওপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে: প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: সংস্কার কমিশন 

আপডেট সময় ০৩:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪