শিরোনাম :

প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

এখন থেকে প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা (অটোরিকশা) চলবে না। তবে ভেতরের সড়কগুলোতে আগের মতো এসব যান চলবে। এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি সদর দফতরে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না কিন্তু ভেতরের সড়কগুলোতে চলবে। এছাড়া, নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে, এ ব্যাপারে সবাইকে সতর্ক সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান করা হয়।

রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্থা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

আপডেট সময় ১২:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪