শিরোনাম :
ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার?

হাঁচি দিয়ে যেভাবে ‘আলহামদুলিল্লাহ’ বলবেন

আল্লাহর শ্রেষ্ঠ একটি জিকির ও দোয়া ‘আলহামদুলিল্লাহ’ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর রাসুল (সা.) বলেছেন,

أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ
সর্বোত্তম জিকির হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আর সর্বোত্তম দোয়া হলো ’আলহামদুলিল্লাহ’। (সুনানে তিরমিজি: ৩৩৮৩)

‘আলহামদুলিল্লাহ’ আল্লাহর প্রশংসার পাশাপাশি দোয়া বা প্রার্থনাও বটে। কারণ আল্লাহর সব নেয়ামত ও অনুগ্রহের প্রশংসা যখন আমরা করি, এর মধ্যে আরও বেশি নেয়ামত ও অনুগ্রহ প্রাপ্তির আকাঙ্ক্ষা ও প্রার্থনাও উহ্য থাকে।

হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা মুস্তাহাব। হাদিসে হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ পড়া এবং তার জবাব দেওয়ার নির্দেশনা এসেছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إِذَا عَطسَ أحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ للهِ، وَلْيَقُلْ لَهُ أخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ الله، فإذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بالَكم
তোমাদের কেউ যখন হাঁচি দেয় তখন সে যেন ‘আলহামদুলিল্লাহ’ (অর্থ: সব প্রশংসা আল্লাহর) বলে। এবং তার সাথে থাকা ব্যক্তি যেন উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ (অর্থ: আল্লাহ আপনার ওপর দয়া করুন) বলে। যখন তার সাথে থাকা ব্যক্তি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে তখন হাঁচিদাতা উত্তরে বলবে ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’। (সহিহ বুখারি: ৬২২৪)

হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ নিম্নস্বরে নাকি উচ্চৈস্বরে পড়তে হবে এ রকম প্রশ্ন অনেকে করেন। এ প্রশ্নের উত্তর হলো, ‘আলহামদুলিল্লাহ’ উচ্চৈস্বরে বলাই মুস্তাহাব, নিম্নস্বরে নয়। এ হাদিসের নির্দেশনা থেকে এটা বোঝা যায়। ‘আলহামদুলিল্লাহ’ নিম্নস্বরে বললে হাঁচিদাতার সঙ্গীর পক্ষে তার জবাব দেওয়া সম্ভব হবে না।

সাহাবি-তাবেঈদের মধ্যেও হাঁচি দেওয়ার পর উচ্চৈস্বরে ‘আলহামদুলিল্লাহ’ বলার প্রচলন ছিল। ইয়াহইয়া ইবনে আবি কাছির (রহ.) তার এক উস্তাদ থেকে বর্ণনা করেন, হাঁচিদাতার জন্য উচিত হলো, উচ্চৈস্বরে ‘আলহামদুলিল্লাহ’ বলা, যাতে করে আশপাশের লোকেরা তা শুনতে পায়। আর তার ‘আলহামদুলিল্লাহ’ বলার পর শ্রোতাদের জন্য জরুরি হল ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা। (মুসান্নাফ আবদুর রাযযাক: ১৯৬৮০)

মুসাফির অবস্থায় জুমা ছুটে গেলে যেভাবে নামাজ পড়বেন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার?

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাঁচি দিয়ে যেভাবে ‘আলহামদুলিল্লাহ’ বলবেন

আপডেট সময় ১০:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪