ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো ৪ জোড়া নতুন কমিউটার ট্রেন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল […

যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো ৪ জোড়া নতুন কমিউটার ট্রেন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

তারা বলেন, এই ট্রেনগুলোর কল্যাণে গাজীপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এর আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছিলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরে মেট্রোরেলের আদলে নির্মিত এই কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন তিনি।

এছাড়া, ২৬ মার্চ নাগাদ ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছেন রেল উপদেষ্টা।

চার জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু

রোববার সকাল ৭টায় গাজীপুরে এই ট্রেন চলাচল উদ্বোধন করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪ নামে এসব ট্রেন চলাচল করবে।

ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এসব ট্রেন বিরতি দেবে।

শুক্রবার তুরাগ কমিউটার এবং শনিবার জয়দেবপুর কমিউটার ট্রেন বন্ধ থাকবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

আপডেট সময় ১০:১৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪