শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

এখন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার সংগ্রাম : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্তম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত সংগ্রাম ছিল স্বৈরাচার পতনের। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার। 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শিরোনামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে।

তারেক রহমান বলেন, ‘এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার, একইসঙ্গে মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবে একমাত্র বিএনপির নেতাকর্মীরাই।’

অতীত ঘাটলে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ও নারীদের অধিকার বলতে যা বুঝায় তা বিএনপি নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

তারেক রহমান আরও বলেন, ‘পরীক্ষা শেষ হয়ে যায়নি, সামনে আরও পরীক্ষা আছে। এটি এমন একটি যুদ্ধ জনগণের পক্ষের যুদ্ধ। গণতন্ত্রের পক্ষের যুদ্ধ। এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

মুন্সীগঞ্জ প্রান্তের অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য রহিমা শিকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী: মির্জা ফখরুল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এখন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার সংগ্রাম : তারেক রহমান

আপডেট সময় ০৮:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪