আমরা কারও কাছে চাঁদা চাইবো না: আমিরে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ৫ তারিখে প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবোও না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি-২০২৫) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন,‘যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হবো না; আমরা তখন হবো আপনাদের সম্পদের পাহারাদার, চৌকিদার।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারকে উদ্দেশ্যে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে এ দেশ তুলে দিতে হবে  উল্লেখ করে তিনি আরও বলেন,সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তত। তবে যেনতেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম,সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক,বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলসহ বক্তব্য রাখেন জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত নেতারা ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমরা কারও কাছে চাঁদা চাইবো না: আমিরে জামায়াত

আপডেট সময় ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫