শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

সাকিবের সঙ্গে নিজের তুলনা করতে চান না হামজা

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন, দেশে আসবেন, এই ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার পর শুরু হয় একটি তুলনা। সাকিব আল হাসান না হামজা চৌধুরী—কে সবচেয়ে বড় তারকা? এই চর্চা চলেছে গতকাল সোমবার (১৭ মার্চ) দিনভর। কালই বাংলাদেশে পা রাখেন হামজা। চলে যান সিলেটের হবিগঞ্জে নিজ বাড়িতে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এতদিন সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন সাকিব। তর্কাতীতভাবে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এই ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র বৈশ্বিক তারকাও ছিলেন তিনি। ছিলেন বলা, কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।

সাকিব এখন আলোচনার বাইরে। এরমধ্যে হামজার আগমন ঘটেছে। হামজাই এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বৈশ্বিক তারকা। ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সবকিছুতেই আলোচনার তুঙ্গে এই ফুটবলার। তবে, ২৭ বছর বয়সী হামজার সঙ্গে সাকিবের যে তুলনা উঠেছে, সেটি নাকচ করে দিয়েছেন হামজা নিজেই।

সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবলে নিজ বাড়িতে গণমাধ্যমের মুখোমুখি হন হামজা। বাংলাদেশের নতুন তারকা নিজেই জানান, সাকিব ভিন্ন পর্যায়ে। তুলনাটা আসলে ঠিক নয়। হামজার মতে, সাকিব মেগাস্টার।

হামজা বলেন, ‘আমার মনে হয় না, আমি এখনও সেই পর্যায়ে গেছি। সাকিব আল হাসান মেগাস্টার। বৈশ্বিক পর্যায়ে তিনি অনেক বছর ডমিনেট করেছেন। আমার মনে হয় না, তুলনা দেওয়া ঠিক।’

ক্রিকেট কিংবা ক্রীড়াঙ্গন থেকে সাকিবের চাওয়া-পাওয়ার আর কিছু নেই। দেওয়ার মতো কিছু নেই দেশকেও। অন্যদিকে, হামজার সবে শুরু। তার দিকে তাকিয়ে আছে দেশের ফুটবল। অপেক্ষায় আছে নবজাগরণের। এমন অবস্থায় তুলনা নয়, বরং হামজাকে হামজা হয়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।

বাংলাদেশে আসলেন ফুটবলার হামজা চৌধুরী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাকিবের সঙ্গে নিজের তুলনা করতে চান না হামজা

আপডেট সময় ১২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫