শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

বাংলাদেশে আসলেন ফুটবলার হামজা চৌধুরী

হামজা চৌধুরী এর আগেও বাংলাদেশে এসেছিলেন। তবে এবার এলেন সম্পূর্ণ নতুন পরিচয়ে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের মাটিতে পা রাখলেন তিনি। পেছনে ফেলে এসেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুবর্ণ সুযোগ।

২৭ বছর বয়সী হামজা আজ সোমবার (১৭ মার্চ) সিলেটে পৌঁছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ দলের নতুন এই তারকা প্রথমে যাবেন তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে।

হামজার সঙ্গে এসেছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা এসেছেন আগেই। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই মিডফিল্ডারের সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। কিন্তু তিনি বেছে নিয়েছেন মাতৃভূমি বাংলাদেশকে।

অপেক্ষার অবসান ঘটিয়ে কাল বাংলাদেশে আসছেন হামজা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশে আসলেন ফুটবলার হামজা চৌধুরী

আপডেট সময় ১২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫