মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

মিথ্যা অভিযোগে প্রতারণার মামলা করায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা দেবে।

মামলার আরজি থেকে জানা গেছে, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।

হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ৪ দিনের রিমান্ডে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

আপডেট সময় ০৬:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫