ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কা দেখা দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণের অজস্র ঘটনার দায়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এতে উদ্বিগ্ন ইসরায়েল। এরইমধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন দেশটির সরকার প্রধান।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল ১২-এর খবরের বরাতে টাইমস অব ইসরায়েল বলছে, তিনজন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই জরুরি আলোচনায় অংশ নেন। সেখানে সম্ভাব্য ওয়ারেন্ট থেকে রক্ষা পাওয়ার বিষয়ে আলোচনা হয়।

কোনো সূত্র উল্লেখ না করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অদূর ভবিষ্যতে এই ধরনের ওয়ারেন্ট জারি করা হতে বলে বার্তা পাওয়ার পর বৈঠকটি ডাকা হয়। টিভি প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এই সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি বিষয়টি উত্থাপন করেন এবং তাদের সাহায্য চান।

২০১৪ সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি।

আরো পড়ুন : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু

আপডেট সময় ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪